হবিগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সি*গারেটসহ গ্রে*প্তার ২
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৭:২০ PM

হবিগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সি*গারেটসহ গ্রে*প্তার ২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮/১২/২০২৫ ০২:৪৯:৫২ PM

হবিগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সি*গারেটসহ গ্রে*প্তার ২


হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানাধীন ঢাকা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব। এ সময় গ্রেপ্তার করা হয়েছে দুইজনকে।

চেকপোস্টে গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে ৯৪ হাজার শলাকা সিগারেট জব্দ করা হয়। চেকপোস্টে গাড়ি থামানোর পর দুইজন পালিয়ে যাওয়ার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করে র‌্যাব। পরে গ্রেপ্তারকৃতদের বিশেষ ক্ষমতা আইনের মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় শায়েস্তাগঞ্জ থানার পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- ময়মনসিংহ জেলার তারাকান্দা থানাধীন পারনিখলা এলাকার আশরাফ আলীল ছেলে মোশারফ হোসেন (২৬) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার শরাইল থানাধীন আকিতারা এলাকার মৃত ফারুক আহমদের ছেলে তানভির আহমদ শামীম (৪২)।

রবিবার (২৮ ডিসেম্বর) সকালে এসব তথ্য জানিয়েছে র‌্যাব। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে বিদেশি সিগারেট এনে দেশের বিভিন্ন জায়গায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ