ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য: মাচাদো
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৩ PM

ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য: মাচাদো

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০১/২০২৬ ০৪:০৪:৪৩ PM

ট্রাম্প নোবেল পাওয়ার যোগ্য: মাচাদো

সংগৃহিত


ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা ও গত বছর শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো বলেছেন, তিনি বিশ্বাস করেন ডোনাল্ড ট্রাম্প নোবেল শান্তি পুরস্কারের যোগ্য।ভেনেজুয়েলায় তার পদক্ষেপের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট বিশ্বকে তা প্রমাণ করেছেন এবং এটি মানবতার জন্য বিশাল পদক্ষেপ বলেও তিনি মন্তব্য করেছেন।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাচাদো বলেছেন, তার পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ।তিনি নিকোলাস মাদুরোর বিরুদ্ধে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।মাদুরো সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, তিনি সম্পূর্ণরূপে সিস্টেম এবং নির্বাচনী পরিষদ নিয়ন্ত্রণ করেছিলেন এবং ভেনেজুয়েলায় স্বাধীন নির্বাচন পরিচালনা করা অসম্ভব ছিল। কিন্তু আমরা তাকে বিশাল ব্যবধানে পরাজিত করেছি।

মাচাদো বহু মাস ধরে লুকিয়ে ছিলেন, তিনি জানান যত দ্রুত সম্ভব ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন।তিনি বলেন, অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে বিশ্বাস করা যায় না এবং ভেনেজুয়েলাবাসীর জন্য পরবর্তী পরিবর্তন অবশ্যই এগিয়ে যেতে হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতির সফর উপলক্ষে শাহপরান (রহ.) মাজারের প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ছাতকে ৪ লেন সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি মিলন
ভারতের সঙ্গে সম্পর্ক রিসেট করতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সিলেট সরকারি উচ্চ বিদ্যালয়ে ফ্রি ডেন্টাল ক্যাম্প
জৈন্তাপুর রাংপানি নদীতে ১২ বারকি নৌকা বি/নষ্ট, বালু উত্তোলনকারীকে জ/রিমানা
ওসমানীনগরে মসজিদের সরকারি রাস্তায় গেট বসিয়ে পথরো/ধ
বিএনপি নেতা জালাল উদ্দীন ফারুকীর বিরুদ্ধে চাঁ/দা দাবির অ/ভিযোগ
সোলার প্যানেল অকেজো লোডশেডিংয়ে ভরসা ভাড়ার জেনারেটর
মঙ্গলবার আসছেন রাষ্ট্রপতি শাহজালাল (রহ.) মাজারে প্রস্তুতি পরিদর্শনে সিসিক প্রশাসক
ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজন সচেতনতা ও সামাজিক আন্দোলন: সিসিক প্রশাসক