চৌমুহনী ইউনিয়নে যাত্রা শুরু করলো ‘সান স্টার ইংলিশ স্কুল
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০০ PM

চৌমুহনী ইউনিয়নে যাত্রা শুরু করলো ‘সান স্টার ইংলিশ স্কুল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ০৪:১২:৪৬ PM

চৌমুহনী ইউনিয়নে যাত্রা শুরু করলো ‘সান স্টার ইংলিশ স্কুল

নিজস্ব


চৌমুহনী ইউনিয়নে প্রথমবারের মতো ইংলিশ মিডিয়াম শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে “সান স্টার ইংলিশ স্কুল”-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। তরুণ উদ্যোক্তা মাইনুল ইসলাম জুয়েল ও আমির হামজার উদ্যোগে প্রতিষ্ঠিত এ শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব রফিজ মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ।

আলোচনা সভায় সঞ্চালকের দায়িত্ব পালন করেন সাংবাদিক জালাল উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনতলা শাহজালাল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিরাজুল হক, অবসরপ্রাপ্ত ইন্সপেক্টর নুরুল ইসলাম, মাধবপুর উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মশিউর রহমান, চৌমুহনী খুর্শিদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহন মিয়া, মাধবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফরিদুর রহমান, মাধবপুর উপজেলা কিন্ডার অ্যাসোসিয়েশনের সভাপতি শফিকুল ইসলাম এবং জামায়াতে ইসলামী চৌমুহনী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আল মাসুদ লোকমান।

এছাড়াও বক্তব্য দেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা আমির হামজা ও পরিচালক মাইনুল ইসলাম জুয়েল। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।বক্তারা বলেন, আধুনিক ও মানসম্মত ইংরেজি শিক্ষার প্রসারে “সান স্টার ইংলিশ স্কুল” চৌমুহনী ইউনিয়নে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে দক্ষ ও যোগ্য প্রজন্ম গড়ে তুলতে সহায়ক হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১