ভেনেজুয়েলার জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে আনার ঘোষণা ট্রাম্পের
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩০ AM

ভেনেজুয়েলার জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে আনার ঘোষণা ট্রাম্পের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০১/২০২৬ ০৬:৪১:৪৫ PM

ভেনেজুয়েলার জ্বালানি তেল যুক্তরাষ্ট্রে আনার ঘোষণা ট্রাম্পের

সংগৃহিত


আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা পাঁচ কোটি ব্যারেল পর্যন্ত তেল দেবে ভেনেজুয়েলা।মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজ সামাজিকমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে তিনি এ কথা জানান।ট্রাম্প বলেন, আমেরিকার আনার পর এই তেল বাজার মূল্যে বিক্রি করা হবে। তেল বিক্রির অর্থ তিনি নিজেই নিয়ন্ত্রণ করবেন এবং ভেনেজুয়েলা ও মার্কিন জনগণের উপকারে ব্যবহার করবেন।

তিনি আরও বলেন, ‘আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন কর্তৃপক্ষ ৩০ থেকে ৫০ মিলিয়ন ব্যারেল উচ্চমানের তেল মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠাবে।’

পোস্টে আরো বলা হয়, ‘এই তেল বাজার মূল্যে বিক্রি করা হবে এবং এই অর্থ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে আমার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে, যাতে এটি ভেনেজুয়েলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের উপকারে ব্যবহৃত হয়!’ভেনেজুয়েলার সাবেক ভাইস-প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার একদিন পর ট্রাম্প তেল আনার বিষয়ে এসব কথা বললেন।

ট্রাম্প আরো বলেন, তিনি তার জ্বালানি মন্ত্রী ক্রিস রাইটকে ‘অবিলম্বে’ পরিকল্পনাটি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, এই তেল জাহাজে করে সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রে আনা হবে।’সিবিএস জানিয়েছে, প্রধান মার্কিন পেট্রোলিয়াম কোম্পানিগুলোর প্রতিনিধিরা এই সপ্তাহে ট্রাম্প প্রশাসনের সঙ্গে দেখা করার পরিকল্পনা করেছেন।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী
এই বাংলাদেশ সবার, সম্প্রীতির ঐতিহ্য অটুট থাকবে’ - মন্ত্রী আরিফুল হক
সুনামগঞ্জে ৫০ লাখ টাকার ভা'রতীয় শাড়ির চালান জ'ব্দ
সিলেটসহ ৮ অঞ্চলে ঝ'ড়-বৃষ্টির আভাস
অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
ঝোপঝাড়ে ঢেকে যাচ্ছে সিলেট-জকিগঞ্জ সড়ক
দারিদ্রতা যেন কোনো শিশুর শিক্ষাজীবনের প্রতিবন্ধক না হয়- আব্দুল কাইয়ুম চৌধুরী