মাধবপুরে র‌্যাবের অ ভি যা নে ৫০ কেজি গাঁ জাসহ দুইজন গ্রে প্তা র
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:০০ PM

মাধবপুরে র‌্যাবের অ ভি যা নে ৫০ কেজি গাঁ জাসহ দুইজন গ্রে প্তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০১/২০২৬ ০৩:৩৫:৪৫ PM

মাধবপুরে র‌্যাবের অ ভি যা নে ৫০ কেজি গাঁ জাসহ দুইজন গ্রে প্তা র

নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) রাতে উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের ঢাকা–সিলেট পুরাতন মহাসড়কসংলগ্ন সুরমা চা-বাগান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তগঞ্জ ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে ৯টার দিকে অভিযান চালানো হয়। এ সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকেই তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মাধবপুর উপজেলার সুরমা এলাকার গোবিন্দ গোয়ালার ছেলে  নিবারণ তন্ত্রবায় (৩৫), এবং উপেন্দ্র গোয়ালার ছেলে সাজু গোয়ালা (২২)। 

র‌্যাব জানায়, তল্লাশিকালে গ্রেপ্তারকৃতদের হেফাজতে থাকা পাঁচটি পাটের বস্তা থেকে নীল পলিথিনে মোড়ানো ও স্কচটেপে প্যাকেটজাত অবস্থায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে জেলার বিভিন্ন অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে মজুত করে রেখেছিল।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। গ্রেপ্তারকৃত দুইজন ও জব্দকৃত গাঁজা মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।র‌্যাব জানায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক
হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে
চিকিৎসার জায়গায় আ/তঙ্ক, বড়লেখার ৩ কমিউনিটি ক্লিনিক জরাজীর্ণ
সুরমার ৫১ কিমি ড্রেজিং ও তীর প্রতিরক্ষা কাজ সমন্বিতভাবে হবে: মুক্তাদির
নাগরিকদের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে: সিসিক প্রশাসক
পাঠানপাড়ায় সওজের জমিতে দেয়াল, ৭ দিনের মধ্যে অপসারণের নির্দেশ
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে ৪৩৪১ পিস ভারতীয় শাড়ি জব্দ, আটক ১