প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৭ AM

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০২/২০২৬ ১২:৪৯:৫২ AM

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন

ছবি:সংগৃহীত


ঢাকা, ১৪ ফেব্রুয়ারি: প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব দেশ ছেড়েছেন বলে একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে।

বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে প্রকাশিত খবর অনুযায়ী, শনিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল প্রায় ৯টা ৫০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের EK-583 ফ্লাইটে তিনি জার্মানির উদ্দেশে ঢাকা ত্যাগ করেন।

এ বিষয়ে তাঁর ঘনিষ্ঠ সূত্র জানায়, গত ৯ ও ১০ ফেব্রুয়ারি তিনি অফিসে শেষ কর্মদিবস পালন করেন এবং আইসিটি ও টেলিযোগাযোগ-দুই বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিক বিদায় সংবর্ধনা নেন।

গণমাধ্যমকে দেওয়া বক্তব্যে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব শেষ করে বিদায় নিয়েছেন। তবে প্রথমদিকে তিনি দেশত্যাগ নিয়ে সরাসরি মন্তব্য করেননি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, ২০২৫ সালের ৫ মার্চ তিনি প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) হিসেবে নিয়োগ পান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক