এনসিপির ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর গ্রে*প্তার
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৮ AM

এনসিপির ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর গ্রে*প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০২/২০২৬ ১২:৩৯:৪৭ PM

এনসিপির ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর গ্রে*প্তার


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘হ্যাঁ’ ভোটের অ্যাম্বাসেডর ও যুবশক্তির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মুহাম্মাদ আসাদুল্লাহকে চেক ডিজঅনারের একটি মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি রবিবার জানাজানি হয়।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনের পরেরদিন শুক্রবার রাতে হাটখালী ইউনিয়নের সৈয়দপুর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে কামালপুর ফাঁড়ি পুলিশ। পরে সুজানগর থানায় হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খইম উদ্দিন বলেন, “তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, সে সাজাপ্রাপ্ত আসামি। তাকে শনিবার কারাগারে পাঠানো হয়েছে। তবে কোন মামলা সেটা এখন আমার মনে নেই, সেটা চেক সংক্রান্ত কোনো মামলা।”

‎গ্রেপ্তার মুহাম্মদ আসাদুল্লাহর স্ত্রী নাঈমা আক্তার রিমা বলেন, শুক্রবার গভীর রাতে তাকে বাসা থেকে তুলে নিয়ে যায় পুলিশ। পারিবারিক ষড়যন্ত্রমূলক ও হয়রানিমূলক একটি মামলা দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আমরা বিস্মিত হয়েছি। তাকে দ্রুত মুক্তি দেয়ার দাবি জানাচ্ছি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে হ্যাঁ-এর পক্ষে পাবনা-২ আসনে প্রচারণার জন্য অ্যাম্বাসেডর হিসেবে তাকে নিয়োগ দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি। পাবনার সুজানগরের সন্তান আসাদুল্লাহ এনসিপির অঙ্গসংগঠন জাতীয় যুবশক্তির যুগ্ম আহ্বায়ক ও প্রেস উইংয়ের দায়িত্ব পালন করছেন। নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া বিষয়ক উপকমিটিরও দায়িত্ব পালন করেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার
সিলেটের উন্নয়ন ও প্রবাসীদের অবদান মূল্যায়নে আপসহীন থাকব: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
বড়লেখায় মুন্নির মৃ/ত্যু হত্যা নাকি আ/ত্মহ/ত্যা? ময়নাতদন্তে মিলল নতুন তথ্য
সিলেট নগর ভবনে হা/মলা-ভা/ঙচুর, ৬ জনকে পুলিশের কাছে সো/পর্দ
মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’
স্বামী-স্ত্রী মিলে ভ/য়ংকর কারবার! রেনু বেগম গ্রেফতার
নগর উন্নয়নে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন: সিসিক প্রশাসক
নারীকে উ/ত্যক্ত ও অ/শালীন অঙ্গভঙ্গি, যুবকের ৫০ দিনের কা/রাদণ্ড
যোগাযোগ ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: সিসিক প্রশাসক