বানিয়াচংয়ে ডা*কাতি মাম*লার পলা*তক আ*সামি গ্রেফ*তার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ AM

বানিয়াচংয়ে ডা*কাতি মাম*লার পলা*তক আ*সামি গ্রেফ*তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৬ ০৪:৪৫:২৬ PM

বানিয়াচংয়ে ডা*কাতি মাম*লার পলা*তক আ*সামি গ্রেফ*তার

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সংঘটিত ডাকাতি মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

র‌্যাব সূত্রে জানা যায়, ২৫ মে ২০২৫ রাত আনুমানিক ১টা ৫ মিনিটে বানিয়াচং থানাধীন কুন্ডুরপাড় মোড় এলাকায় পুলিশের টহল সিএনজিসহ কয়েকটি যানবাহনের ওপর সংঘবদ্ধ ডাকাত দল হামলা চালায়। এ সময় সিএনজি চালক জুয়েল মিয়া ও দায়িত্বরত পুলিশ সদস্যদের দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আহত করা হয়। ডাকাতরা সিএনজি ও অন্যান্য গাড়িতে থাকা ব্যক্তিদের কাছ থেকে মোবাইল ফোন, রুপার চেইন ও নগদ অর্থ লুট করে নেয়।

এ ঘটনায় জুয়েল মিয়া বাদী হয়ে বানিয়াচং থানায় ১৭/১৮ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলার পর থেকে র‌্যাব-৯ আসামিদের গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল ২৩ ফেব্রুয়ারি ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানাধীন চৌধুরী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ইমতিয়াজ খান (২০), পিতা- সৈয়দ খান, সাং- উমেদনগর, থানা ও জেলা- হবিগঞ্জ-কে গ্রেফতার করা হয়। তিনি উক্ত ডাকাতি মামলার পলাতক আসামি।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বানিয়াচং থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ