ছাত্রদলের সাবেক সভাপতি শাহ্ আবু বক্করকে যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৪৫ PM

নবীগঞ্জে দেবপাড়া ইউপি

ছাত্রদলের সাবেক সভাপতি শাহ্ আবু বক্করকে যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৬ ০৪:০১:৪৯ PM

ছাত্রদলের সাবেক সভাপতি শাহ্ আবু বক্করকে যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে বিদায়ী সংবর্ধনা

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউপি ছাত্রদলের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজকর্মী শাহ্ আবু বক্করকে যুক্তরাজ্য গমন উপলক্ষ্যে

বিদায়ী সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করেছে স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠন৷ 

গত ২ মার্চ সোমবার রাত ১০টায় দেবপাড়া ইউপি ৬নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত উক্ত বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে৷ এতে সভাপতিত্ব করেন,ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহ্ সাহান আলী৷ ১০নং দেবপাড়া ইউপি যুবদল নেতা মোঃ নুর উদ্দিন আবু'র পরিচালনায়,এতে প্রধান অতিথি ও সংবর্ধিত ব্যক্তিত্ব হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী সাবেক ছাত্রনেতা শাহ্ আবু বক্কর৷ 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক শেখ মোঃ জুনাব আলী ও বিএনপি নেতা শেখ খায়রুল আলম আতিক প্রমুখ৷ 

এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও সহযোগী সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ৷ 

সংবর্ধিত ব্যক্তিত্ব ও ইউপি ছাত্রদলের সাবেক সভাপতি শাহ্ আবু বক্কর বলেন, সর্ব প্রথমেই মহান আল্লাহ পাকের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি গত ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনীত প্রার্থী বিশিষ্ট অর্থনীতিবীদ ড.রেজা কিবরিয়ার ধানের শীষের পক্ষে কাজ করতে ও বিজয় সুনিশ্চিত করতে এলাকার সর্বস্তরের  নেতাকর্মীদের সাথে নিয়ে মাঠে কাজ করতে যুক্তরাজ্য থেকে সংক্ষিপ্ত সফরে স্বদেশে  এসেছিলাম এবং নবীগঞ্জ বাহুবলের সর্বস্তরের জনগণ  বিশাল ভোটে বিএনপি মনোনীত প্রার্থী ড.রেজা কিবরিয়াকে

বিজয়ী করেছেন৷ এজন্য সর্বস্তরের সকলেন নিকট কৃতজ্ঞতা জ্ঞাপণ করে সবার নিকট তিনি দোয়া ও আশির্বাদ কামনা করেন তিনি৷

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন