মাধবপুরে প*লাতক আ*সামি গ্রে*প্তার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ AM

মাধবপুরে প*লাতক আ*সামি গ্রে*প্তার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৩/২০২৬ ০২:১৩:৪৫ PM

মাধবপুরে প*লাতক আ*সামি গ্রে*প্তার


হবিগঞ্জের মাধবপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মাধবপুর থানাধীন তেলিয়াপাড়া ( হরষপুর) পুলিশ ফাঁড়ির এএসআই শহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানে অভিযান চালিয়ে খোকন পান তাঁতি (৩৪) নামে ৫ বছরের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেন। তিনি মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানের নতুন টিলা এলাকার নিপেন পান তাঁতির ছেলে।

বুধবার সকালে মাধবপুর থানার ওসি মো. মাহাবুব মোরশেদ খান সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০২২ সালে দায়েরকৃত একটি মামলায় গ্রেপ্তারকৃত খোকন পান তাঁতি আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়ে পলাতক ছিলেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ প্রক্রিয়াধীন আছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ