অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে চাই: সৈয়দ ইশতিয়াক
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:০২ PM

অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে চাই: সৈয়দ ইশতিয়াক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৩/২০২৬ ০২:৫৪:১১ PM

অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে চাই: সৈয়দ ইশতিয়াক


সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছেন, আমরা অবহেলিত মানুষের মুখে হাসি ফোটাতে চাই। মানুষের সুখ–দুঃখের সঙ্গী হয়ে পাশে থাকাই আমাদের প্রধান লক্ষ্য।

বুধবার সকালে হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলের উদ্যোগে এবং ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদের সার্বিক তত্ত্বাবধানে চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ইফতারসামগ্রী বিতরণকালে তিনি এসব কথা বলেন।

সৈয়দ ইশতিয়াক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাধবপুর-চুনারুঘাটের মানুষ বিএনপি প্রার্থী সৈয়দ মো. ফয়সলকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। এজন্য আমরা জনগণের কাছে কৃতজ্ঞ। জনগণের এই ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমরা সবসময় কাজ করে যাচ্ছি। পবিত্র রমজান মাসে ঈদের আনন্দ সবার সঙ্গে ভাগাভাগি করতে মাধবপুর, চুনারুঘাট ও নাসিরনগর উপজেলায় প্রায় ৪৫ হাজার পরিবারের মাঝে ইফতারসামগ্রী বিতরণ করা হচ্ছে।

তিনি বলেন, রমজান আত্মশুদ্ধি ও সহমর্মিতার মাস। এই মাসে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আমরা যখন কোনো অভাবী পরিবারের মুখে হাসি দেখি, তখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসানসহ বিএনপির স্থানীয় নেতৃবৃন্দ। তারা বলেন, সাধারণ মানুষের কল্যাণে এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলে এবং সামাজিক সম্প্রীতি জোরদার করে।

বিতরণ করা ইফতারসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, ছোলা, খেজুরসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য। উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এমন উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি