হবিগঞ্জে দুই কোটি টাকার অ*বৈধ কসমেটিকস জ*ব্দ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ AM

হবিগঞ্জে দুই কোটি টাকার অ*বৈধ কসমেটিকস জ*ব্দ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৬ ১২:৪৮:৪৮ PM

হবিগঞ্জে দুই কোটি টাকার অ*বৈধ কসমেটিকস জ*ব্দ


হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ট্রাকভর্তি পাথরের নিচে লুকানো প্রায় ২ কোটি ৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এই বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি আভিযানিক দল মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায়, যা সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে অবস্থিত, সেখানে কৌশলগত অবস্থান নেয়। ভোর ৪টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক সেখানে পৌঁছালে বিজিবি সদস্যরা সংকেত দিয়ে ট্রাকটিকে থামান।

পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, ট্রাকে থাকা পাথরের নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে আনা এসব পণ্য তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়।

জব্দ করা মালামালের আনুমানিক সিজারমূল্য প্রায় ২ কোটি ৪ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি। অবৈধভাবে আনা এসব পণ্য সংশ্ল্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ