হবিগঞ্জ সীমান্তে জ্বালানি তেল ও পণ্য পাচার রোধে ৫৫ বিজিবির কঠোর নজরদারি
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ AM

হবিগঞ্জ সীমান্তে জ্বালানি তেল ও পণ্য পাচার রোধে ৫৫ বিজিবির কঠোর নজরদারি

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৬ ১০:০৫:১৮ PM

হবিগঞ্জ সীমান্তে জ্বালানি তেল ও পণ্য পাচার রোধে ৫৫ বিজিবির কঠোর নজরদারি

নিজস্ব


হবিগঞ্জ সীমান্তে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য পাচার রোধে কঠোর পদক্ষেপ নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ লক্ষ্যে ৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন) তাদের নিয়ন্ত্রণাধীন ১০৩ কিলোমিটার সীমান্তজুড়ে নজরদারি জোরদার করেছে।

বিজিবি সূত্র জানায়, সরাইল রিজিয়নের শ্রীমঙ্গল সেক্টরের অধীনস্থ এ ব্যাটালিয়ন সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে দিনরাত টহল ও বিশেষ নজরদারি কার্যক্রম জোরদার করেছে। সীমান্তের জিরো লাইন থেকে অভ্যন্তরীণ ৮ কিলোমিটার এলাকার মধ্যে বিশেষ চেকপোস্ট স্থাপন এবং মোবাইল পেট্রোল বাড়িয়ে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। বিশেষ করে বাল্লা আইসিপি ও আশপাশের দুর্গম এলাকায় পাহারার হার দ্বিগুণ করা হয়েছে।

এছাড়া সীমান্তসংলগ্ন এলাকায় অস্বাভাবিক পরিমাণে জ্বালানি তেল ক্রয় বা ড্রাম ভর্তি করে মজুতের মাধ্যমে পাচারের সুযোগ সৃষ্টি হচ্ছে কি না, সেদিকেও নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি।

৫৫ বিজিবি (হবিগঞ্জ ব্যাটালিয়ন)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, ‘বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী দেশের জ্বালানি ও জাতীয় সম্পদ রক্ষায় আমরা বদ্ধপরিকর। সরাইল রিজিয়ন ও শ্রীমঙ্গল সেক্টরের সার্বিক নির্দেশনায় আমাদের আওতাধীন বিশাল সীমান্ত এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা বজায় রাখা হচ্ছে এবং জ্বালানি তেল পাচারের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, কেউ অবৈধভাবে জাতীয় সম্পদ পাচারের চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিজিবি জানায়, পাচার প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের নিয়ে সচেতনতামূলক সভা করা হচ্ছে। পাশাপাশি বাল্লা আইসিপি এলাকায় বিশেষ প্রচারণার মাধ্যমে জনসচেতনতা বাড়ানো হচ্ছে। পাচারকারী চক্র ও তাদের সম্ভাব্য রুট শনাক্ত করতে বিজিবির নিজস্ব গোয়েন্দা নেটওয়ার্ক ২৪ ঘণ্টা সক্রিয় রয়েছে। গভীর রাত ও ভোরবেলায় ঝটিকা অভিযান ও অ্যাম্বুশ পরিচালনার মাধ্যমে পাচার কার্যক্রম নস্যাৎ করার কার্যক্রমও অব্যাহত রয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ