মানুষের কল্যাণই আমাদের নিশানা: শিল্পপতি সৈয়দ ইশতিয়াক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ AM

মানুষের কল্যাণই আমাদের নিশানা: শিল্পপতি সৈয়দ ইশতিয়াক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৩/২০২৬ ০৫:১৩:১৫ PM

মানুষের কল্যাণই আমাদের নিশানা: শিল্পপতি সৈয়দ ইশতিয়াক

সংগৃহীত


সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেছেন, মানুষের কল্যাণ করাই আমাদের মূল লক্ষ্য। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে অপ রাজনীতি করা আমাদের উদ্দেশ্য নয়। দেশ ও সমাজকে এগিয়ে নিতে হলে সবার আগে শিক্ষার প্রসার নিশ্চিত করতে হবে।

শনিবার সকালে চুনারুঘাট পৌরসভা এলাকায় পবিত্র রমজান উপলক্ষে সায়হাম গ্রুপের পক্ষ থেকে ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, দারিদ্র্য দূরীকরণের সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে শিক্ষা। প্রতিটি শিশু সমান মেধা নিয়ে জন্মগ্রহণ করে। তাই তাদের সঠিক পরিবেশ ও সুযোগ দিলে তারা সমাজ ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, আমরা চাই দেশের প্রতিটি শিশু যেন শিক্ষার উপযুক্ত পরিবেশ পায় এবং নিজেকে গড়ে তোলার সুযোগ লাভ করে।

তিনি আরও বলেন, গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাধবপুর-চুনারুঘাটের জনগণ দলমতের ঊর্ধ্বে উঠে আমার পিতা হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মো. ফয়সলকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন। জনগণের এই আস্থার প্রতিদান দিতে সরকার ও আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। মানুষের পেটের ভাত, পিঠের কাপড় এবং রাতের ঘুম নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় দায়িত্ব।

সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন, মাধবপুর ও চুনারুঘাট এলাকার সার্বিক উন্নয়নে আমরা সব সময় কাজ করে যাব। মানুষের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য।

ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।একই দিন সকালে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নেও পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। প্রতি বছরের ন্যায় হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এস এম ফয়সলের দিকনির্দেশনায় সায়হাম গ্রুপের সৌজন্যে এবং নিজস্ব তহবিল থেকে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান। তিনি ইউনিয়নের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী তুলে দেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আলফাজ মিয়া ও স্থানীয় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ