মাধবপুরে ২৯ কেজি গাঁ*জা জ*ব্দ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ AM

মাধবপুরে ২৯ কেজি গাঁ*জা জ*ব্দ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৩/২০২৬ ০১:৫৬:৪১ PM

মাধবপুরে ২৯ কেজি গাঁ*জা জ*ব্দ


হবিগঞ্জ সীমান্ত এলাকায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় এক লাখ টাকা মূল্যের ২৯ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৮ মার্চ) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সূত্রে জানা যায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে মাধবপুর উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেল ৫টার দিকে মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির একটি টহলদল সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নোয়াগাঁও এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত সংলগ্ন জঙ্গলে লুকিয়ে রাখা মালিকবিহীন অবস্থায় ১৭ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়।

এছাড়া একই বিওপির টহলদল ভোররাতে জালুয়াবাদ এলাকায় আরেকটি বিশেষ অভিযান চালিয়ে ভারত থেকে পাচারকালে মালিকবিহীন অবস্থায় আরও ১২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।

বিজিবি সূত্র জানায়, জব্দ করা গাঁজার সিজারমূল্য আনুমানিক এক লাখ টাকা।

এদিকে, চলতি মাসে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) পরিচালিত বিভিন্ন অভিযানে এখন পর্যন্ত মোট ৮৯ কেজি ভারতীয় গাঁজা ও ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দ করা মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়া শেষে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজিবি জানিয়েছে, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয়দের সহযোগিতার আহ্বান জানিয়েছে বিজিবি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ