মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চা*পায় শিশু নিহ*ত
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১১ PM

মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চা*পায় শিশু নিহ*ত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৩/২০২৬ ০৪:২৭:৫৮ PM

মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চা*পায় শিশু নিহ*ত

সংগৃহিত


হবিগঞ্জের মাধবপুরে মাটিবাহী ট্রাক্টরের চাপায় জিহান মিয়া (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (৯ মার্চ ) দুপুর সাড়ে ১২ টার সময় উপজেলার বাঘাসুরা ইউনিয়নের বাঘাসুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহান মিয়া একই এলাকার মোঃ সুবেল আহমেদের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জিহান মিয়া বাড়ির পাশের সড়কে খেলাধুলা করছিল। এ সময় একটি মাটিবাহী ট্রাক্টর দ্রুতগতিতে এসে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এ বিষয়ে স্থানীয়রা জানান, এলাকায় অবাধে মাটিবাহী ট্রাক্টর চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব মোর্শেদ খান জানান, দুর্ঘটনার বিষয়টি জেনে পুলিশ ঘটনাস্থলে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।



জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে
মানুষকে দ্বীনের পথে আহ্বান করবেন: আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী ফুলতলী
দুই সেতুর সংযোগ সড়ক উঁচু করার দাবিতে ছাতকে মানববন্ধন
কয়েস লোদীকে হ*ত্যার হু*মকি, থানায় অ*ভিযোগের প্রস্তুতি