হবিগঞ্জ সী*মান্তে গরু ও ম*দ জ*ব্দ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩১ AM

হবিগঞ্জ সী*মান্তে গরু ও ম*দ জ*ব্দ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৬ ০৫:৪০:১৭ PM

হবিগঞ্জ সী*মান্তে গরু ও ম*দ জ*ব্দ


হবিগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে তিন লক্ষাধিক টাকা মূল্যের ৫টি ভারতীয় গরু ও ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১০ মার্চ) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান চালিয়ে এসব জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

বিজিবি সূত্র জানায়, মাধবপুর উপজেলার রাজেন্দ্রপুর বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে সীমান্ত দিয়ে ভারতীয় মাদক দেশে প্রবেশ করানোর চেষ্টা চলছে। পরে রাত ১২টার দিকে সীমান্ত থেকে প্রায় ২০০ গজ ভেতরে রামনগর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় পাচারকারীরা মাদক এনে সীমান্তবর্তী জঙ্গলে লুকিয়ে রেখে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

এদিকে, সোমবার (৯ মার্চ) দুপুর ১২টার দিকে পৃথক আরেকটি বিশেষ অভিযানে গুইবিল বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গুইবিল এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ৫টি গরু জব্দ করেছে বিজিবির টহলদল।

বিজিবি জানায়, চলতি মাসে ৫৫ বিজিবির বিশেষ অভিযানে এখন পর্যন্ত মোট ৮৯ কেজি ভারতীয় গাঁজা ও ১৪১ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। জব্দকৃত মদ ও গরু আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দপ্তরে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

৫৫ বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সীমান্তবর্তী জনসাধারণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ