বালু পরিবহন: মাধবপুরে দেড় লাখ টাকা অর্থদ*ণ্ড
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ AM

বালু পরিবহন: মাধবপুরে দেড় লাখ টাকা অর্থদ*ণ্ড

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৩/২০২৬ ০৪:৪৪:০৫ PM

বালু পরিবহন: মাধবপুরে দেড় লাখ টাকা অর্থদ*ণ্ড


হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু পরিবহনের দায়ে পৃথক দুটি মামলায় দুই ব্যক্তিকে মোট ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে অবৈধ বালু পরিবহনে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রে রাখা হয়েছে।

জানা যায়, সোমবার (৯ মার্চ) পরিচালিত এ অভিযানে শাহবাজপুর এলাকার মো. ইমন মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরদিন মঙ্গলবার (১০ মার্চ) পরিচালিত আরেকটি অভিযানে আফজালপুর এলাকার মো. খলিল মিয়াকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় এই জরিমানা আদায় করা হয়েছে। অভিযান পরিচালনাকালে মনতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল সহযোগিতা করে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুজিবুল ইসলাম জানান, জনস্বার্থে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ