মাধবপুরে ইজারাবিহীন বালু উত্তোলন, ক্ষ*তিগ্রস্ত কৃষিজমি ও সড়ক: এলাকাবাসীর তীব্র ক্ষো*ভ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ AM

মাধবপুরে ইজারাবিহীন বালু উত্তোলন, ক্ষ*তিগ্রস্ত কৃষিজমি ও সড়ক: এলাকাবাসীর তীব্র ক্ষো*ভ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৬ ০৮:০১:১১ PM

মাধবপুরে ইজারাবিহীন বালু উত্তোলন, ক্ষ*তিগ্রস্ত কৃষিজমি ও সড়ক: এলাকাবাসীর তীব্র ক্ষো*ভ

ছবিঃ নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দেওগাঁও গ্রামে ইজারাবিহীন অবৈধ বালু উত্তোলনের ফলে কৃষিজমি ও রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় কৃষক ও স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিবাদ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের কাছে জানিয়েও এখন পর্যন্ত কোনো প্রতিকার পাওয়া যায়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বহরা ইউপির দেওগাঁও গ্রামের কমিউনিটি ক্লিনিকের কাছে ফয়সাল মিয়ার নেতৃত্বে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে সেখানে বালুর সাম্রাজ্য গড়ে তুলেছে। অভিযুক্তরা স্থানীয় কাদের মিয়া নামে এক ব্যক্তির জায়গায় বালু স্তুপ করে রেখেছে বলেও অভিযোগ উঠেছে। এতে আশপাশের কৃষিজমি ও রাস্তাঘাট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।অভিযোগ অনুযায়ী, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত স্থানীয় ফয়সাল মিয়া পিতা সুলতান মিয়া এবং হীরা মিয়া , পিতা মৃত আব্দুর রশিদ। তাদের বাড়ি মাধবপুর উপজেলার বহরা ইউনিয়নের দেওগাঁও গ্রামে।

এলাকাবাসীর অভিযোগ, কেউ এ কর্মকাণ্ডে বাধা দিতে গেলে তাদের ভয়ভীতি দেখানো হয় এবং মামলার হুমকি দেওয়া হয়। অভিযোগ রয়েছে, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিলেটের বাংলা বিভাগের অধ্যাপক ডক্টর আশরাফুল করিম সারওয়ার এবং আইএসপিআর এর সহকারী পরিচালক রেজাউল করিম শাম্মীর জমি ক্ষতিগ্রস্ত করেও বালু উত্তোলন ও পরিবহন করা হচ্ছে। এ বিষয়ে তারা উপজেলা প্রশাসনের কাছে মৌখিক অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসী জানান, প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় তফসিলদার মুজিবুর রহমানকে ঘটনাস্থলে পাঠানো হলেও তিনি কোনো কার্যকর ব্যবস্থা নেননি। বরং অভিযুক্তদের সঙ্গে তার গোপন আঁতাত থাকার অভিযোগও উঠেছে। ফলে অভিযুক্তরা দাপটের সঙ্গে বালু উত্তোলন ও পরিবহন চালিয়ে যাচ্ছে। এতে এলাকাবাসী বালু সিন্ডিকেটের কাছে জিম্মি হয়ে পড়েছেন।

এ বিষয়ে বহরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ মিয়া গনমাধ্যম'কে বলেন, বালু ব্যবসায়ীদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি।অভিযুক্ত ফয়সাল মিয়ার সঙ্গে যোগাযোগের জন্য একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে জানতে চাইলে মাধবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ