মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অ ভি যো গ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ AM

মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অ ভি যো গ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১১/০৩/২০২৬ ০৯:২২:২৬ PM

মাধবপুরে এলজিইডির রাস্তার মাটি বিক্রির অ ভি যো গ

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের হরিখলা থেকে কমলপুর গ্রামের সড়ক সংস্কার কাজে ব্যবহারের জন্য রাস্তার দুই পাশে কেটে রাখা মাটি বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, রাতের আধারে ট্রাক্টরের মাধ্যমে এসব মাটি বিভিন্ন মানুষের কাছে বিক্রি করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর উদ্যোগে হরিখলা–কমলপুর সড়কের সংস্কার কাজ শুরু হলে রাস্তার দুই পাশে মাটি কেটে স্তুপ করে রাখা হয়। অভিযোগ রয়েছে, কমলপুর গ্রামের আবিদ মিয়ার ছেলে রুবেল মিয়া এবং নাজিরপুর গ্রামের কালা মিয়া রাতের অন্ধকারে ট্রাক্টরের মাধ্যমে সেই মাটি বিভিন্ন স্থানে বিক্রি করে দিচ্ছেন।বুধবার (১১ মার্চ) সরেজমিনে গিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলে মাটি বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দাবি করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে রুবেল মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি মাটি বিক্রির অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি কোনো মাটি বিক্রির সঙ্গে জড়িত নই।”অন্যদিকে কালা মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি একজন ট্রাক্টর চালক। ট্রাক্টরে করে মালামাল এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া আমার কাজ। তবে আমি কোনো মাটি কাটার সঙ্গে জড়িত নই।”

কমলপুর গ্রামের বাসিন্দা জহুর আলীর ছেলে তারেক মির্জা, আঃ হাই সর্দারের ছেলে রুকন মিয়া সর্দার এবং আঃ আহাদ ছোট্টু মিয়ার ছেলে রানা অভিযোগ করে বলেন, “রুবেল মিয়ার যোগসাজশে কালা মিয়ার ট্রাক্টরের মাধ্যমে রাতের অন্ধকারে রাস্তার মাটি বিক্রি করা হচ্ছে।”এ ঘটনায় স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের প্রকৌশলী রেজা উন নবীর বক্তব্য জানতে মোবাইলে যোগাযোগ করেও ফোন রিসিভ না হওয়ায় কথা বলা সম্ভব হয়নি।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ