সংগৃহিত
২৬ মার্চ স্বাধীনতা দিবস পালনের লক্ষ্যে ১২ মার্চ ২০২৬ইং বালাগঞ্জ উপজেলা প্রশাসন এর উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্টিত হয়। উপজেলা হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান। আলোচনায় অংশ গ্রহন করেন বালাগঞ্জ উপজেলা সহকারী ভুমি কর্মকর্তা জাকারিয়া হোসেন, বালাগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল মুনিম, বালাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফয়েজ আহমদ, বালাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আশিকুর রহমান, পল্লী বিদুৎ বালাগঞ্জ এ জি এম, আশরাফ হেলাল হায়দার, সহকারী শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান, আনসার ভিডিপি প্রশিক্ষক তাহের মিয়া, পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তা গোলাম বারী, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন। আলোচনা সিন্ধান্ত হয় আগামী ২৫ মার্চ বুদ্ধিজীবি দিবসে আদিত্যপুর ও গালিমপুর গন কবরে পুস্প অর্পন, দোয়া প্রার্থনা, রাতে ১ মিনিট বিদ্যুৎ আলো বন্ধ করন। ২৬ মার্চ স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, ক্রীড়া অনুষ্টান, পুরস্কার বিতরন, হাসপাতালে উন্নত খাবার বিতরন, দোয়া ও ্রপার্থনা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্টানের সিন্ধান্ত গৃহিত হয়।
অনুষ্টান বাস্তবায়নের লক্ষ্যে একাধিক উপ কমিটি গঠন করা হয়েছে।
জৈন্তা বার্তা / ওয়াদুদ




