সী*মান্তে ৬৬ লক্ষ টাকার শাড়ি, জিরা ও গরু জ*ব্দ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ AM

সী*মান্তে ৬৬ লক্ষ টাকার শাড়ি, জিরা ও গরু জ*ব্দ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৩/০৩/২০২৬ ০২:৪৭:৩০ PM

সী*মান্তে ৬৬ লক্ষ টাকার শাড়ি, জিরা ও গরু জ*ব্দ


সীমান্তে চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিরা ও গরু জব্দ করেছে বিজিবির হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)। ২৪ ঘণ্টার মধ্যে পৃথক তিনটি অভিযান চালিয়ে প্রায় ৬৬ লক্ষ টাকা মূল্যের পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার (১২ মার্চ) সকালে গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি চৌকস আভিযানিক দল হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এ সময় একটি সন্দেহভাজন ট্রাককে সংকেত দিয়ে থামানো হয়। পরে ট্রাকটি তল্লাশি করে দেখা যায়, বালুর নিচে বস্তার ভেতরে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ ভারতীয় জিরা লুকানো রয়েছে। পাচারের উদ্দেশ্যে আনা এসব জিরা তাৎক্ষণিকভাবে জব্দ করা হয়। এগুলোর আনুমানিক সিজারমূল্য ২৭ লক্ষ টাকা।

একই দিন দুপুর ১২টার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কাকমারাছড়া বিওপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে জাম্বুরাছড়া এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি জব্দ করে। জব্দকৃত শাড়ির আনুমানিক সিজারমূল্য ৩১ লক্ষ টাকা।

অন্যদিকে, হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গুইবিল ও চিমটিবিল বিওপির নিয়মিত টহলদল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১০টি ভারতীয় গরু জব্দ করে। এগুলোর আনুমানিক সিজারমূল্য ৮ লক্ষ টাকা।

বিজিবি জানায়, জব্দকৃত এসব মালামালের মোট সিজারমূল্য প্রায় ৬৬ লক্ষ টাকা। অবৈধভাবে আনা পণ্যসমূহ সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের অর্থনীতি সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্তে চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ