হবিগঞ্জে হাতকড়াসহ আ*সামির পলায়ন
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ AM

হবিগঞ্জে হাতকড়াসহ আ*সামির পলায়ন

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৩/২০২৬ ০২:৫৫:৩৩ PM

হবিগঞ্জে হাতকড়াসহ আ*সামির পলায়ন


হবিগঞ্জের লাখাই উপজেলায় পুলিশের চোখ ফাঁকি দিয়ে হাতকড়াসহ পালিয়ে গেছেন এক আসামি। শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার মোড়াকরি ইউনিয়নের মোড়াকরি বাজারে এ ঘটনা ঘটেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ওই এলাকায় একটি সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার আসামি রুবেল চৌধুরীকে গ্রেপ্তারের জন্য গোপন সংবাদের ভিত্তিতে মোড়াকরি বাজারে অভিযান চালায় লাখাই থানা পুলিশের একটি দল। অভিযানকালে পুলিশ রুবেলকে আটক করে হাতকড়া পরালেও একপর্যায়ে সুযোগ বুঝে তিনি হাতকড়াসহ দৌড়ে পালিয়ে যান।

এ বিষয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শহিদুল হক মুন্সী বলেন, সংঘর্ষ মামলার ওই আসামিকে গ্রেপ্তারের পর সে হাতকড়াসহ পালিয়ে যায়। তাকে ধরতে ইতোমধ্যে বিভিন্ন স্থানে অভিযান চালানো হচ্ছে। আশা করি খুব দ্রুতই তাকে আবারও গ্রেপ্তার করা হবে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ