সাতছড়ির বনাঞ্চলে মিলল বিপুল পরিমাণ গাঁ*জা ও ম*দ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ AM

সাতছড়ির বনাঞ্চলে মিলল বিপুল পরিমাণ গাঁ*জা ও ম*দ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৬ ০১:৫২:২৮ PM

সাতছড়ির বনাঞ্চলে মিলল বিপুল পরিমাণ গাঁ*জা ও ম*দ


হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাতছড়ি সীমান্তে দুর্গম পাহাড়ি বনাঞ্চলের ভেতর অভিযান চালিয়ে ৬০ কেজি ভারতীয় গাঁজা ও ৫ বোতল মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য সোয়া দুই লাখ টাকা।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা ও মাদক পাচার রোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সোমবার (১৬ মার্চ) বিকেলে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সাতছড়ি বিওপির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতছড়ি এলাকার দুর্গম পাহাড়ি লেবু বাগান এলাকায় কয়েকজন চোরাকারবারীকে ভারত থেকে মাদক নিয়ে আসতে দেখা যায়।

টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা বস্তা ফেলে দ্রুত বনের ভেতর পালিয়ে যায়। পরে ফেলে যাওয়া বস্তাগুলো তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ৬০ কেজি গাঁজা ও ৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

বিজিবি আরও জানায়, চলতি মাসে পৃথক অভিযানে এ পর্যন্ত মোট ১২৯ কেজি গাঁজা ও ৯৮ বোতল মদ জব্দ করা হয়েছে।

উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বিজিবি কর্তৃপক্ষ জানায়, সীমান্ত সুরক্ষা ও চোরাচালান দমনে তাদের কঠোর অবস্থান অব্যাহত থাকবে। পাশাপাশি যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে সীমান্তে নজরদারি বাড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ