হবিগঞ্জে নারীর হাত-পা বাঁ*ধা ম*রদেহ উদ্ধার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ AM

হবিগঞ্জে নারীর হাত-পা বাঁ*ধা ম*রদেহ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৬ ০২:৩২:২৬ PM

হবিগঞ্জে নারীর হাত-পা বাঁ*ধা ম*রদেহ উদ্ধার


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় নিজ বসতঘর থেকে এক নারীর হাত-পা বাঁধা ও মুখে স্কচটেপ লাগানো মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের লামনীরপাড় গ্রামে ওই নারীর নিজ বাড়িতে এ ঘটনাটি ঘটে। নিহত ওই নারীর নাম ফেরদৌসী ইসলাম চৌধুরী (৫৩)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতের নিজ ঘরে হাত ও পা রশি দিয়ে বাঁধা এবং মুখে স্কচটেপ প্যাঁচানো অবস্থায় মরদেহটি পড়ে থাকতে দেখে স্বজনরা চিৎকার শুরু করেন। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নবীগঞ্জ থানার ওসি মোনায়েম মিয়া জানান, পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে চুরির উদ্দেশ্য বা পূর্বশত্রুতার জেরে ঘটনা ঘটেছে কিনা তা এখনো নিশ্চিত নয়।

এ ঘটনায় এলাকাবাসী সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ