মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারী নিহ*ত
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ AM

মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারী নিহ*ত

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৭/০৩/২০২৬ ০৪:০৭:০৪ PM

মাধবপুরে বাসের ধাক্কায় পথচারী নারী নিহ*ত

সংগৃহিত


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি: মাধবপুর উপজেলার ঢাকা–সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় অজ্ঞাত একটি বাসের ধাক্কায় ফেরদৌস আক্তার (২৭) নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর আনুমানিক ১টা ৪০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, শাহপুর এলাকায় রাস্তা পার হওয়ার সময় এনা পরিবহনের একটি অজ্ঞাত বাস ফেরদৌস আক্তারকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহত ফেরদৌস আক্তার উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের এক্তিয়ারপুর গ্রামের আজিজুল হকের স্ত্রী।

এ বিষয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন 

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ