হবিগঞ্জে মহাসড়কে চাঁ*দাবাজি, সেনাবাহিনীর হাতে আ*টক ১
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ AM

হবিগঞ্জে মহাসড়কে চাঁ*দাবাজি, সেনাবাহিনীর হাতে আ*টক ১

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৩/২০২৬ ০২:৪১:২৯ PM

হবিগঞ্জে মহাসড়কে চাঁ*দাবাজি, সেনাবাহিনীর হাতে আ*টক ১


ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া এলাকায় প্রকাশ্যে চাঁদাবাজির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাছির মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে আটক করেছে সেনাবাহিনী।

জানা গেছে, আটক বাছির মিয়ার পিতার নাম মৃত নুর মিয়া। তিনি মাধবপুর উপজেলার বেঙ্গাডোবা গ্রামের বাসিন্দা।

ভাইরাল হওয়া ভিডিওতে বাছির মিয়াকে মহাসড়কে যানবাহন থামিয়ে চাঁদা আদায় করতে দেখা যায় বলে অভিযোগ রয়েছে।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে বিষয়টি নজরে নিয়ে সেনাবাহিনী অভিযান চালিয়ে তাকে আটক করে। আটকের পর বাছির মিয়াকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ