সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান এমপি ডা. জীবনের
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৯ AM

সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান এমপি ডা. জীবনের

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৯/০৩/২০২৬ ১১:৩২:১৫ PM

সমাজের বিত্তবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান এমপি ডা. জীবনের

ছবি:সংগৃহীত


পবিত্র ঈদুল ফিতর ২০২৬ উপলক্ষে আজমিরীগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে নগদ অর্থ, শাড়ি, থ্রি-পিস ও হাজী রুমাল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসন আজমিরীগঞ্জের আয়োজনে উপজেলা হলরুমে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রেজাউল করিম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আবু মনসুর সাখাওয়াত হাসান (ডা. জীবন)। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় সরকার সবসময় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে রয়েছে। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এ ধরনের সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে। কেউ যেন অভুক্ত না থাকে, সে লক্ষ্যে সরকার বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি সমাজের বিত্তবানদেরও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

এ সময় ৩০০ জনকে এক হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া ২১৬টি শাড়ি, ২৪টি থ্রি-পিস এবং ১২টি হাজী রুমাল বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকবর হোসেন, বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ