নবীগঞ্জের সড়কে প্রা*ণ গেল শিশুর
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ AM

নবীগঞ্জের সড়কে প্রা*ণ গেল শিশুর

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৩/২০২৬ ১১:২৭:০০ AM

নবীগঞ্জের সড়কে প্রা*ণ গেল শিশুর

প্রতীকী ছবি


হবিগঞ্জের নবীগঞ্জে নানাবাড়িতে বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে মিম আক্তার (৮) নামের এক শিশু।

শনিবার সন্ধ্যা ৬ টায় নবীগঞ্জ-আউশকান্দি সড়কে ছালামতপুরস্থ পেট্রোল পাম্পের সংলগ্ন স্থানে মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ হারায় সে।

নিহত মিম উপজেলার পানিউমদা ইউনিয়নের কুড়াগাওঁ গ্রামের রিপন মিয়ার মেয়ে।

পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে মিম আক্তার মায়ের সাথে নানাবাড়ি কুর্শি ইউনিয়নের রাইয়াপুর গ্রামে আসে। সেখান থেকে বিকেলে টমটমযোগে নবীগঞ্জ শহরের ছালামতপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে পেট্রোল পাম্প সংলগ্ন স্থানে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ দ্রুতগামী একটি মাইক্রোবাস (চট্ট-মেট্রো-গ ১১-৫৪২৫) মিম আক্তারকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে নবীগঞ্জ থানার এসআই জয়ন্ত তালুকদারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার ও মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে যায়।

নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) মো. দুলাল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ