নবীগঞ্জে তরুণীর ছবি তোলা নিয়ে সং*ঘর্ষ, আ*হত ৫০
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৫:১৬ PM

নবীগঞ্জে তরুণীর ছবি তোলা নিয়ে সং*ঘর্ষ, আ*হত ৫০

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০৩/২০২৬ ১২:২৪:১৩ PM

নবীগঞ্জে তরুণীর ছবি তোলা নিয়ে সং*ঘর্ষ, আ*হত ৫০


হবিগঞ্জের নবীগঞ্জে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর দুইপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শনিবার (২১ মার্চ) বেলা ১১টার দিকে উপজেলার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার পানিউমদা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের সাবেক চেয়ারম্যান আব্দুর রহমান এর পক্ষের জনৈক কলেজছাত্রী ও তার ভাগ্নির ছবি এবং ভিডিও ধারণ করেন একই গ্রামের বাজিত উল্লাহ মেম্বার পক্ষের কয়েকজন যুবক। এ ঘটনাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে শুক্রবার থেকে। শনিবার ঈদুল ফিতরের নামাজ শেষে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে নবীগঞ্জের গোপলার বাজার পুলিশ ফাঁড়ির একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সংঘর্ষে আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়৷

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তা বার্তা/আরআর