শিশু অ*পহরণ ও মুক্তিপ*ণ দাবি: বাপ্পারাজ গ্রে*প্তার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ AM

শিশু অ*পহরণ ও মুক্তিপ*ণ দাবি: বাপ্পারাজ গ্রে*প্তার

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০৩/২০২৬ ১২:৫০:৩৫ AM

শিশু অ*পহরণ ও মুক্তিপ*ণ দাবি:  বাপ্পারাজ গ্রে*প্তার

ছবি:সংগৃহীত


শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির ঘটনায় শাহনেওয়াজ চৌধুরী বাপ্পারাজ (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। সোমবার (২৩ মার্চ) রাতে  গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ব্রাহ্মণডোরা ইউনিয়নের কেশবপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় র‍্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ও র‍্যাব-১০ সিপিসি-১ ঢাকার একটি যৌথ দল।

গ্রেপ্তারকৃত বাপ্পারাজ কেশবপুর এলাকার মৃত আব্দুল মালেক চৌধুরীর ছেলে।

র‍্যাব সূত্রে জানা যায়, ভুক্তভোগী শিশু কাজী ফুজাইল (২) কুমিল্লা সদর দক্ষিণ থানার কাজীবাড়ি এলাকার বাসিন্দা মাজহারুল ইসলামের ছেলে। গত শুক্রবার (২০ মার্চ) তার নানা হাফেজ মাওলানা নাসির উদ্দিন অসুস্থ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। ঘটনার দিন দুপুর সাড়ে ১২টার দিকে ফুজাইলের মা নুসরাত জাহান দুই সন্তান ও স্বজনদের নিয়ে হাসপাতালে শ্বশুরকে দেখতে যান। বিকেল ৩টার দিকে হঠাৎ ফুজাইলকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলার কার্ডিওলজি বিভাগসহ আশপাশে খোঁজাখুঁজি করেও তাকে পাননি।

পরবর্তীতে অজ্ঞাতনামা এক ব্যক্তি ফুজাইলের খালা ইসরাত জাহান ও মামা সাদ বিন ইকরামের মোবাইল ফোনে কল করে জানায়, শিশুটি তার কাছে রয়েছে। তাকে ফেরত পেতে হলে সাড়ে ৩ লাখ টাকা মুক্তিপণ দিতে হবে এবং তাৎক্ষণিক বিকাশের মাধ্যমে ৫০ হাজার টাকা পাঠাতে হবে।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে ঢাকার শাহবাগ থানায় একটি মামলা  দায়ের করেন। মামলার পর র‍্যাব ছায়া তদন্ত শুরু করে এবং অভিযানের মাধ্যমে বাপ্পারাজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহবাগ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ