মাধবপুর বাজারে খোলা বৈদ্যুতিক বক্স: চায়ের স্টলের পাশে ‘ম*রণ ফাঁ*দ’
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪১ AM

মাধবপুর বাজারে খোলা বৈদ্যুতিক বক্স: চায়ের স্টলের পাশে ‘ম*রণ ফাঁ*দ’

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৩/২০২৬ ১১:৪৫:০০ PM

মাধবপুর বাজারে খোলা বৈদ্যুতিক বক্স: চায়ের স্টলের পাশে ‘ম*রণ ফাঁ*দ’

ছবি: জৈন্তা বার্তা


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ব্যস্ততম মাধবপুর বাজার এলাকায় খোলা অবস্থায় রাখা একটি বৈদ্যুতিক ওয়্যারিং বক্সকে কেন্দ্র করে চরম আতঙ্ক বিরাজ করছে। বাজারের সুরেশ প্লাজার উত্তর পাশে হৃদয়ের চায়ের স্টলের সংলগ্ন স্থানে ঝুঁকিপূর্ণ অবস্থায় বক্সটি দীর্ঘদিন ধরে খোলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি সুরেশ প্লাজার মালিক সঞ্জিত রায়ের উদ্যোগে বক্সটি স্থাপন করা হলেও স্থাপনের পর থেকেই এটি খোলা অবস্থায় পড়ে আছে। এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

বিশেষ করে বক্সটির পাশেই থাকা চায়ের দোকানে প্রতিদিন অসংখ্য মানুষ অবস্থান করেন। ফলে সাধারণ মানুষ, পথচারী ও দোকানদাররা সরাসরি ঝুঁকির মধ্যে রয়েছেন। সামান্য অসাবধানতা বা স্পর্শে ঘটতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা।

এ বিষয়ে স্থানীয়রা অভিযোগ করে বলেন, একাধিকবার সঞ্জিত রায়কে বিষয়টি জানানো হলেও তিনি এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেননি। এতে জনমনে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে।

এদিকে, হবিগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জোনাল অফিসের ডিজিএম (প্রকৌশলী) ইউসুফ আলী ফকির বলেন, ‘বক্সটি যদি সঠিকভাবে ওয়্যারিং করা থাকে, তাহলে বিপদের আশঙ্কা কম থাকে।’

তবে এলাকাবাসীর দাবি, দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে ঝুঁকিপূর্ণ এই বৈদ্যুতিক বক্সটি নিরাপদ করা হোক। একইসঙ্গে উপজেলা প্রশাসনের জরুরি পদক্ষেপ কামনা করেছেন তারা, যাতে কোনো অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটার আগেই সমস্যার সমাধান নিশ্চিত করা যায়।

আতঙ্কে জনসাধারণ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ