মাধবপুরে চা বাগানে মজুরি না দেওয়ায় শ্রমিক অ*সন্তোষ, ব্যবস্থাপকের বাংলোতে তালা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ AM

মাধবপুরে চা বাগানে মজুরি না দেওয়ায় শ্রমিক অ*সন্তোষ, ব্যবস্থাপকের বাংলোতে তালা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০৩/২০২৬ ০৭:৫৩:৪৬ PM

মাধবপুরে চা বাগানে মজুরি না দেওয়ায় শ্রমিক অ*সন্তোষ, ব্যবস্থাপকের বাংলোতে তালা

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে টানা দুই সপ্তাহ ধরে শ্রমিকদের মজুরি পরিশোধ বন্ধ থাকায় তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এর জেরে বুধবার (২৫ মার্চ) দুপুরে শ্রমিকরা বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ মিছিল করে বাগানের ব্যবস্থাপক বাবুল সরকারের বাংলোর গেটে তালা ঝুলিয়ে দেয়।

বাগানের পঞ্চায়েত নেতা দ্বীপ কর্মকার জানান, দুই সপ্তাহ ধরে শ্রমিকদের কোনো পেমেন্ট দেওয়া হয়নি। এমনকি গতকাল ব্যবস্থাপক কাউকে কিছু না জানিয়ে বাগান ত্যাগ করেন। এতে ক্ষুব্ধ হয়ে শ্রমিকরা তার বাংলোর গেটে তালা লাগিয়ে দেয় এবং কর্মবিরতি শুরু করে। তিনি আরও বলেন, আগামী রবিবারের মধ্যে সমস্যার সমাধান না হলে পঞ্চায়েত কমিটি বৈঠক করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে।

শ্রমিক নেতা প্রদীপ কৈরি বলেন, শ্রমিকরা কেন এমন পরিস্থিতিতে পড়েছেন, তা লিখিতভাবে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক পঞ্চায়েত নেতা জানান, অন্যান্য চা বাগানে বিভিন্ন সময়ে নানা সমস্যা দেখা দিলেও সুরমা চা বাগানের মালিকপক্ষ সাধারণত শ্রমিকদের সময়মতো মজুরি দেওয়ার চেষ্টা করে। বর্তমান পরিস্থিতিকে তিনি অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে বলেন, ধৈর্য ধরে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়া উচিত।

এদিকে বাগানের ব্যবস্থাপক বাবুল সরকার জানান, অর্থনৈতিক সংকটের কারণে গত সপ্তাহে শ্রমিকদের পেমেন্ট দেওয়া সম্ভব হয়নি। চলতি সপ্তাহের পেমেন্ট নিয়েও অনিশ্চয়তা থাকায় তিনি মালিকপক্ষের সঙ্গে আলোচনা করতে ঢাকায় প্রধান কার্যালয়ে গেছেন। তিনি আশা প্রকাশ করেন, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ