ছবি:সংগৃহীত
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (২৫ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী ‘অপারেশন সার্চলাইট’ নামে পরিকল্পিত সামরিক অভিযানের মাধ্যমে স্বাধীনতা আন্দোলন দমিয়ে দেওয়ার লক্ষ্যে বাঙালিদের ওপর নৃশংস গণহত্যা চালায়। ওই রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজারবাগ পুলিশ লাইন, পিলখানাসহ দেশের বিভিন্ন স্থানে হাজার হাজার নিরস্ত্র মানুষকে নির্বিচারে হত্যা করা হয়।
বক্তারা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, স্বাধীনতার সঠিক ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা অত্যন্ত জরুরি।
এ সময় উপস্থিত ছিলেন আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আকবর হোসেন, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
জৈন্তা বার্তা/ ওয়াদুদ




