জৈন্তাপুরে কিশোরী অ প হ র ণ ও ধ র্ষ ণ: প্রধান আসামি গ্রে ফ তা র
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ PM

জৈন্তাপুরে কিশোরী অ প হ র ণ ও ধ র্ষ ণ: প্রধান আসামি গ্রে ফ তা র

সাইফুল ইসলাম বাবু, জৈন্তাপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০৩/২০২৬ ০৪:৪৬:২৩ PM

জৈন্তাপুরে কিশোরী অ প হ র ণ ও ধ র্ষ ণ: প্রধান আসামি গ্রে ফ তা র

সংগৃহীত


সিলেটের জৈন্তাপুরে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি অলিউর রহমান (২৩) কে গ্রেফতার করেছে পুলিশ।মামলার বাদী ভিকটিম ওই নারীর  পিতা পেশায় ট্রাক চালক। তিনি জানান, গত ২২ মার্চ সকালে তিনি জীবিকার তাগিদে বাড়ি থেকে বের হয়ে যান এবং তার স্ত্রীও বাবার বাড়িতে গেলে সন্তানরা বাড়িতে একা ছিল। বিকাল আনুমানিক ৩টা ৩০ মিনিটে এ সুযোগে একটি ডিআই গাড়ি নিয়ে আসা এক ব্যক্তি তার বড় মেয়ে ভিকটিম (১৭) কে তার বাবার দুর্ঘটনার মিথ্যা তথ্য দিয়ে বাড়ি থেকে বের করে নেয়।

পরবর্তীতে তাকে জোরপূর্বক গাড়িতে তুলে জৈন্তাপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের পাখিটেকি এলাকার একটি নির্মাণাধীন রিসোর্ট সংলগ্ন নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।এ ঘটনায় কিশোরী নিখোঁজ হলে পরদিন ২৩ মার্চ জৈন্তাপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৯৯৫) করা হয়। 

পরে পুলিশ অভিযান চালিয়ে ফতেপুর ইউনিয়নের উপর শ্যামপুর এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে।মামলায় অলিউর রহমানকে প্রধান আসামি এবং তার পিতা তোতা মিয়াকে সহযোগী আসামি করা হয়েছে।

মামলার পরিপ্রেক্ষিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম উপ-পরিদর্শক ওবায়দুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে ২৬ মার্চ ভোর ৪টা ৩০ মিনিটে গোয়াইনঘাট উপজেলার মানিকগঞ্জ এলাকা থেকে প্রধান আসামি অলিউর রহমানকে গ্রেফতার করে।

এ বিষয়ে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান,  গ্রেফতারকৃত আসামিকে বৃহস্পতিবার পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।  অন্যান্য জড়িতদের গ্রেফতারে পুলিশের  অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি জানান।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

আজমিরীগঞ্জে বৃষ্টি আর শ্রমিক সং*কটে বি*পাকে কৃষকরা
অতিবৃষ্টি ও ঢলে তলিয়ে গেছে ধান, দিশাহারা লাখো কৃষক
শনিবার সিলেটে আসছেন প্রধানমন্ত্রী, ব্যাপক প্রস্তুতি
সিলেটসহ ৯ জেলার জন্য আবহাওয়া নিয়ে দুঃসংবাদ
সিলেটসহ ৯ জেলার জন্য দুঃসংবাদ
স্বর্ণ খাতকে সাদা অর্থনীতিতে আনতে চায় সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির
তারেক রহমানের সিলেট সফর ঘিরে মহানগর স্বেচ্ছাসেবক দলের মিছিল
প্রধানমন্ত্রীর সিলেট সফরকে কেন্দ্র করে নগরীতে ড্রোন ও উড়োজাহাজ উড্ডয়নে নিষেধাজ্ঞা জারি
বরাম হাওরে বোরো ধান কাটার অগ্রগতি পরিদর্শনে সুনামগঞ্জের জেলা প্রশাসক
প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট আগমন ঘিরে মহানগর ছাত্রদলের স্বাগত মিছিল