শায়েস্তাগঞ্জে ট্রান্সফরমার চু*রি করতে গিয়ে বি*দ্যুতায়িত হয়ে চোরের মৃ*ত্যু
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ AM

শায়েস্তাগঞ্জে ট্রান্সফরমার চু*রি করতে গিয়ে বি*দ্যুতায়িত হয়ে চোরের মৃ*ত্যু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৬/০৩/২০২৬ ০৮:৫৮:৪৪ PM

শায়েস্তাগঞ্জে ট্রান্সফরমার চু*রি করতে গিয়ে বি*দ্যুতায়িত হয়ে চোরের মৃ*ত্যু

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. জামাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (রাত) গভীর রাতে উপজেলার গংগানগর গ্রামে নতুন বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জামাল মিয়া বাহুবল উপজেলার মির্জাটুলা গ্রামের আব্দুল মতিনের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে ট্রান্সফরমার চুরির উদ্দেশ্যে তিনি বিদ্যুতিক খুঁটিতে ওঠেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতায়িত হয়ে নিচে পড়ে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তার ডান হাতের কিছু অংশ পুড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

বৃহস্পতিবার ভোরে স্থানীয় লোকজন বিদ্যুতিক খুঁটির নিচে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই আলী আকবরসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত না হলেও পরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ঘটনাস্থলে এসে তার পরিচয় নিশ্চিত করে। পরে নিহতের বড় ভাই কামাল মিয়া ঘটনাস্থলে এসে পরিচয় নিশ্চিত করেন।

এ সময় স্থানীয় ইউপি সদস্য ময়না মিয়া ও সাবেক ইউপি সদস্যসহ স্থানীয়রা পুলিশকে সহযোগিতা করেন।

পরে মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।



জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ