হবিগঞ্জে ২ কোটি ৪০ লক্ষ টাকার অ*বৈধ পণ্য জ*ব্দ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ AM

হবিগঞ্জে ২ কোটি ৪০ লক্ষ টাকার অ*বৈধ পণ্য জ*ব্দ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৩/২০২৬ ১২:৫৯:৫২ PM

হবিগঞ্জে ২ কোটি ৪০ লক্ষ টাকার অ*বৈধ পণ্য জ*ব্দ


হবিগঞ্জে ৫৫ বিজিবি পরিচালিত পৃথক অভিযানে প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ, মেহেদী, ৭০ বোতল মদ এবং একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় শনিবার (২৮ মার্চ) মধ্যরাতে একটি চৌকস আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশির এক পর্যায়ে দেখা যায়, ট্রাকটিতে ভাঙারি মালামাল বহনের আড়ালে অত্যন্ত সুকৌশলে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ওষুধ ও মেহেদী লুকিয়ে রাখা হয়েছে। এমনকি গাড়ির পাটাতনের নিচেও বিশেষভাবে গোপন চেম্বার তৈরি করে এসব পণ্য রাখা হয়েছিল। পরে সেগুলো ট্রাকসহ জব্দ করা হয়।

অন্যদিকে, পৃথক অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাধবপুরের তেলিয়াপাড়া চা-বাগান এলাকা থেকে ২৩ বোতল এবং মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার কুঞ্জবন এলাকা থেকে আরও ৪৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। অভিযানের সময় টহলদলের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট চোরাকারবারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, জব্দকৃত সকল পণ্যের সিজারমূল্য আনুমানিক ২ কোটি ৪০ লক্ষ টাকা। এসব অবৈধ পণ্য সংশ্লিষ্ট মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ