সরাইল ব্যাটালিয়নের অভিযানে ৩৮ কেজি গাঁ*জা উদ্ধার, আ*সামি পলা*তক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ AM

সরাইল ব্যাটালিয়নের অভিযানে ৩৮ কেজি গাঁ*জা উদ্ধার, আ*সামি পলা*তক

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৯/০৩/২০২৬ ০৮:৪৭:২৮ PM

সরাইল ব্যাটালিয়নের অভিযানে ৩৮ কেজি গাঁ*জা উদ্ধার, আ*সামি পলা*তক

সংগৃহিত


ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।

রোববার (২৯ মার্চ ২০২৬) দিনব্যাপী পরিচালিত এসব অভিযানে মোট ৩৮ কেজি গাঁজা জব্দ করা হয় বলে বিজিবি সূত্রে জানা গেছে।

বিজিবি জানায়, মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী “বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় ভোর আনুমানিক ২টা ৪০ মিনিটে সরাইল ব্যাটালিয়নের অধীন আলীনগর বিওপির একটি টহল দল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার নোয়াবাদী এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

অন্যদিকে, একই দিন দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে ধর্মঘর বিওপির একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার কালিকাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি বাড়ির পাশের ড্রামের ভেতরে লুকানো অবস্থায় ২২ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। তবে অভিযানের সময় সংশ্লিষ্ট আসামি পালিয়ে যায়।

পলাতক আসামির নাম মো. সোহেল মিয়া (৩৫)। তিনি মাধবপুর উপজেলার কালিকাপুর গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে মাধবপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বিজিবি জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর এবং ধ্বংসের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সরাইল ব্যাটালিয়নেরর (২৫ বিজিবি) সংস্লিষ্ট সূত্র  জানায়, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জের মাধবপুর উপজেলার সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।







জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ