নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ: ৩ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪২ AM

আজমিরীগঞ্জ

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ: ৩ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

আশিকুর রহমান, আজমিরীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৩০/০৩/২০২৬ ০৮:৪৩:২৮ PM

নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ: ৩ ঘণ্টা পর বৃদ্ধের মরদেহ উদ্ধার

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার তিন ঘণ্টা পর মঙ্গল রায় (৯০) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (৩১ মার্চ) বিকেল সাড়ে ৫টা ৪০ মিনিটে কুশিয়ারা নদী থেকে স্থানীয় ডুবুরি ও ফায়ার সা‌র্ভিস-এর ডুবুরি দলের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।

নিহত মঙ্গল রায় উপজেলার কাকাইলছেও ইউনিয়নের সামপুর গ্রামের মৃত নবদ্বীপ রায়ের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুর প্রায় ২টার দিকে প্রতিদিনের মতো মঙ্গল রায় নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান এবং আর উপরে উঠেননি। দীর্ঘ সময় বাড়িতে না ফেরায় পরিবারের সদস্যরা নদীর ঘাটে খোঁজাখুঁজি শুরু করেন এবং ধারণা করেন তিনি পানিতে তলিয়ে গেছেন।

পরে স্থানীয়ভাবে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে ফায়ার সা‌র্ভিস ও পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে ডুবুরি দল ঘটনাস্থলে এসে অভিযান চালিয়ে নিখোঁজের প্রায় তিন ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ  (ওসি) আকবর হোসেন জানান, ঘটনার সত্যতা নিশ্চিত হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং সুরতহাল প্রক্রিয়া সম্পন্ন করা হবে। 

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ