মাধবপুরে নে*শাগ্রস্ত যুবকের কা*রাদণ্ড ও জরি*মানা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৩ AM

মাধবপুরে নে*শাগ্রস্ত যুবকের কা*রাদণ্ড ও জরি*মানা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ৩১/০৩/২০২৬ ০৭:৩২:০৫ PM

মাধবপুরে নে*শাগ্রস্ত যুবকের কা*রাদণ্ড ও জরি*মানা

সংগৃহিত


হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নেশাগ্রস্ত হয়ে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সুধাম সরকার নামে এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন মাধবপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মজিবুল ইসলাম।

জানা গেছে, অভিযুক্ত সুধাম সরকারের বিরুদ্ধে তার পিতা সুমন্ত সরকার কয়েকদিন আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি বিভিন্ন গণমাধ্যমেও প্রকাশিত হয়।

এর প্রেক্ষিতে অভিযান চালিয়ে সুধাম সরকারকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ