১৮ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ AM

১৮ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৪/২০২৬ ০৫:১৭:০০ PM

১৮ ঘণ্টা পর স্বাভাবিক সিলেটের রেল যোগাযোগ

নিজস্ব


হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, উদ্ধার কাজ সম্পন্ন হওয়ায় বৃহস্পতিবার বিকেল ৩টা ৪০ মিনিট থেকে পর্যায়ক্রমে ট্রেন চলাচল শুরু হয়। প্রথমে হরষপুর স্টেশনে আটকে থাকা সিলেটগামী পারাবত এক্সপ্রেস ছেড়ে দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হরষপুর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মুশফিকুর রহমান।

এরপর শায়েস্তাগঞ্জ স্টেশনে অবস্থানরত কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার প্রস্তুতি নেয়। এছাড়া ঢাকা-চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস শ্রীমঙ্গল স্টেশনে এবং সিলেটগামী আরেকটি পাহাড়িকা এক্সপ্রেস আজমপুর স্টেশনে অবস্থান করছিল বলে জানা গেছে।

এর আগে বুধবার রাত ৯টার দিকে মনতলা এলাকায় সিলেটগামী একটি তেলবাহী মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে অন্তত ছয়টি বগি রেললাইন থেকে ছিটকে পড়ে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং যাত্রীরা দীর্ঘ সময় দুর্ভোগে পড়েন।

দুর্ঘটনার পর সেনাবাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৫) ও পুলিশ যৌথভাবে উদ্ধার কাজ পরিচালনা করে। পরে ক্ষতিগ্রস্ত বগি অপসারণ এবং রেললাইন মেরামতের মাধ্যমে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়।

এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।দীর্ঘ ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক হওয়ায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ