মাধবপুরের সুরমা চা বাগানে ৪ সপ্তাহ বেতন বন্ধ, খাদ্য সংকটে শ্রমিক পরিবার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ AM

মাধবপুরের সুরমা চা বাগানে ৪ সপ্তাহ বেতন বন্ধ, খাদ্য সংকটে শ্রমিক পরিবার

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৪/২০২৬ ০৪:৫৩:১৮ PM

মাধবপুরের সুরমা চা বাগানে ৪ সপ্তাহ বেতন বন্ধ, খাদ্য সংকটে শ্রমিক পরিবার

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে টানা চার সপ্তাহ ধরে শ্রমিকদের বেতন বন্ধ থাকায় চরম খাদ্য সংকটে পড়েছে সহস্রাধিক শ্রমিক পরিবার। বাগানের কার্যক্রমও বন্ধ থাকায় অনাহার, অপুষ্টি ও অনিশ্চয়তায় দিন কাটছে শত শত মানুষের।বাগান সূত্রে জানা গেছে, এখানে প্রায় ২ হাজার ২০০ শ্রমিক কর্মরত। তাদের ওপর নির্ভরশীল শিশু ও বৃদ্ধসহ মোট ৬ থেকে ৮ হাজার মানুষের জীবিকা এখন ঝুঁকির মুখে।বাধ্য হয়ে অনেকেই বিভিন্ন এনজিও থেকে ঋণ নেওয়ার পাশাপাশি মহাজনদের কাছে থেকে চড়া সুদে টাকা ধার নিচ্ছেন।

স্থানীয় শ্রমিক ও পঞ্চায়েত সূত্র জানায়, গত চার সপ্তাহ ধরে কোনো মজুরি পরিশোধ করা হয়নি। পাশাপাশি রেশন সরবরাহও অনিয়মিত হয়ে পড়েছে। ফলে অনেক পরিবার দিনে একবেলা খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছে। শিশুদের অনেকেই না খেয়ে ঘুমিয়ে পড়ছে বলে অভিযোগ উঠেছে।এক শ্রমিক মা বলেন, “চার সপ্তাহ ধরে কোনো টাকা পাইনি। বাচ্চারা না খেয়ে কাঁদে। আমরা কীভাবে বাঁচব? বাগান চালু করে বকেয়া বেতন দিলেই আমরা স্বাভাবিক হতে পারি।”

পঞ্চায়েত নেতা দ্বীপ কর্মকার জানান, বেতন বন্ধের প্রতিবাদে শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছেন। ইতোমধ্যে বাগানের সামনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়েছে। তিনি অভিযোগ করেন, বাগান ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করাও কঠিন হয়ে পড়েছে।অন্যদিকে, বাগান ব্যবস্থাপনা কর্তৃপক্ষ আর্থিক সংকটের কথা উল্লেখ করে বেতন দিতে না পারার কথা জানিয়েছে। তবে শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও অবহেলার কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।স্থানীয় মানবাধিকারকর্মীরা বিষয়টিকে ‘নীরব মানবিক বিপর্যয়’ হিসেবে উল্লেখ করেছেন। তারা দ্রুত বকেয়া পরিশোধ, রেশন সরবরাহ নিশ্চিতকরণ এবং বাগান পুনরায় চালুর দাবি জানিয়েছেন।

যোগাযোগ করা হলে মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদ বিন কাশেম জানান, ' ঘটনাটি খুবই দুঃখজনক। মালিকপক্ষ এবং শ্রমিক পক্ষ দুই দিক থেকেই সমাধানের জন্য সুন্দর মনের মনের পরিচয় দিয়ে এটির সুরাহা করা দরকার।বাগানের উৎপাদন বন্ধ শুধু মালিকের ক্ষতি না এটি দেশের অর্থনীতিকেও প্রভাবিত করে।' সংশ্লিষ্ট চা বোর্ড কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে দ্রুত সমাধানের আশ্বাস দিয়েছেন।শ্রমিকরা অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ ও বাগান চালুর দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সংকট শুধু একটি বাগান নয়, দেশের সামগ্রিক চা শিল্পের জন্যও এলার্মিং।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ