হবিগঞ্জে এমপি ফয়সলের বাসভবনে মন্ত্রী মীর্জা ফখরুল
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ AM

হবিগঞ্জে এমপি ফয়সলের বাসভবনে মন্ত্রী মীর্জা ফখরুল

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৪/২০২৬ ০৯:১০:২৫ PM

হবিগঞ্জে এমপি ফয়সলের  বাসভবনে মন্ত্রী মীর্জা ফখরুল

সংগৃহীত


স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মীর্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার সন্ধ্যার দিকে হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য সৈয়দ মোঃ ফয়সল এর নোয়াপাড়ার  বাসভবনে পৌঁছেছেন। এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনা জানান এমপি ফয়সল।মন্ত্রীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন সায়হাম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ইশতিয়াক আহমেদ, সায়হাম নিট কম্পোজিটের এমডি সৈয়দ শাফকাত আহমেদ এবং সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহাজাহানসহ স্থানীয় নেতৃবৃন্দ। আগমনের পর সংক্ষিপ্ত সৌজন্য বৈঠকে তেলিয়াপাড়া দিবসের প্রস্তুতি ও স্থানীয় উন্নয়ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সূত্র জানায়, রাতে মন্ত্রী এমপি ফয়সলের বাসভবনে নৈশভোজে অংশ নেবেন। এরপর তিনি চুনারুঘাটের এনটিসি বাংলোয় রাত্রিযাপন করবেন। শনিবার  সকাল ১০টায় তেলিয়াপাড়া চা বাগানে অনুষ্ঠিত ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এবং বক্তব্য দেবেন।এ বিষয়ে এমপি সৈয়দ মোঃ ফয়সল বলেন, তেলিয়াপাড়া দিবস আমাদের মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭১ সালে মেজর জিয়াউর রহমান চট্টগ্রামের কালুরঘাট বেতারকেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়ার পর দেশব্যাপী মুক্তিযুদ্ধ শুরু হয়। এর ধারাবাহিকতায় ৪ এপ্রিল  তেলিয়াপাড়া চা বাগানের ম্যানেজার বাংলোয় মুক্তিযুদ্ধের কৌশল নির্ধারণে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে মেজর জিয়াউর রহমানসহ ২৭ জন সেনানায়করা অংশ নেন।

তিনি আরও বলেন, এ কারণে তেলিয়াপাড়া দিবসের সঙ্গে মেজর জিয়াউর রহমানের নাম ঐতিহাসিকভাবে জড়িত। দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য মুক্তিযোদ্ধা ও সর্বস্তরের মানুষ প্রস্তুতি নিয়েছেন।এদিকে তেলিয়াপাড়া দিবসকে ঘিরে মাধবপুর ও চুনারুঘাট এলাকায় মুক্তিযোদ্ধা ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। আয়োজকরা আশা করছেন, এবারের আয়োজন নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে- বাণিজ্যমন্ত্রী
ঝিরির পানিতে পরিত্যক্ত অবস্থায় মিলল কাঠের বাটবিহীন ৭.৬২ মি.মি. রাইফেল
দূষণমুক্ত নগর গড়তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করা প্রয়োজন- সিসিক প্রশাসক
মাধবপুরে ৫ কোটি ২৬ লাখ টাকার আইসিটি কেন্দ্র ৮ বছরেও শেষ হয়নি
হাম ও উপসর্গে সিলেটে মৃ'ত্যু বেড়ে ১৮০
জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার দম্ভোক্তি: “আমি কি আমার মেয়ের বিয়ে লাগাইসি যে সাংবাদিকদের বলতে হবে!”
চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ