সিলেটের গোয়াইনঘাট উপজেলার পন্ন গ্রাম প্রবাসী যুব পরিষদের নতুন কমিটির পরিচিতি সভা ও অনুদান বিতরণ করা হয়েছে।
রবিবার (৩ মে) বিকেলে পন্ন গ্রাম প্রবাসী যুব পরিষদের সুন্দর ও সুশৃঙ্খল আয়োজনে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে দেশীয় সমন্বয় কমিটির পরিচিতি সভা ও অসহায়দের মাঝে অনুদান বিতরণ করা হয়।
শ্রুতিমধুর বাস্তবমুখী মুখরোচক সংলাপে অনুষ্ঠানটি পরিচালনা করেন দুবাই প্রবাসী আক্তারুজ্জামান এবং সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা মোশাহিদ আলী।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফজলুর রহমান। প্রধান বক্তার বক্তব্য দেন রোটারিয়ান সাংবাদিক এম এ রহিম। বিশেষ অতিথির বক্তব্য দেন পশ্চিম জাফলং উচ্চবিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক আব্দুস শহীদ, মাওলানা আবুল হাসানাত, সংগঠনের দায়িত্বশীল ফারুক আহমদ, আব্দুল মালিকসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ।
অতিথিবৃন্দ বলেন, দেশ ও প্রবাসীদের সমন্বয়ে গঠিত দুই ধর্মের মানুষের সহমর্মিতা সৌহার্দ্যপূর্ণ মনোভাবে জনপদের মাটি ও মানুষের কল্যাণে কাজ করা পন্নগ্রাম প্রবাসী যুব পরিষদ বর্তমান সময়ে আগামী প্রজন্মের জন্য উদাহরণ।
নতুন কমিটি আগামীতেও এই ধারা অব্যাহত রেখে মানুষের কল্যাণে কাজ করে সকল বিতর্কের ঊর্ধ্বে থেকে সংগঠনের স্বকীয়তা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখবে এমনটা প্রত্যাশা করেন নেতৃবৃন্দ।
পরিশেষে নতুন কমিটির সভাপতি তাজ উদ্দীন ও সাধারণ সম্পাদক দিলীপ চন্দ্র বাদলের নাম ঘোষণা ও দায়িত্বশীলদের পরিচিত করে সমাজের তিনজন অসহায় মানুষের মাঝে অনুদান হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।
জৈন্তা বার্তা/আরআর




