মাধবপুরে জমি বিরোধে হামলা-হু ম কি র অ ভি যো গ, থানায় মামলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ AM

মাধবপুরে জমি বিরোধে হামলা-হু ম কি র অ ভি যো গ, থানায় মামলা

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৫/০৫/২০২৬ ০৫:২৭:৩৪ PM

মাধবপুরে জমি বিরোধে হামলা-হু ম কি র অ ভি যো গ, থানায় মামলা

সংগৃহীত


হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের মনিপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ শিব্বির আহমদ (৪৩) মাধবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই গ্রামের বাসিন্দা মোঃ ওহাব আলী (৬৩), তার ছেলে বশির আহমদ (৪৫), বশিরের স্ত্রী নাজমা আক্তার (৩৫) ও সালমা আক্তার (২৫)-এর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে শিব্বির আহমদের  বিরোধ চলে আসছে। এর জের ধরে অভিযুক্তরা বিভিন্ন সময় শিব্বির আহমদ ও তার পরিবারের সদস্যদের বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা, গালিগালাজ এবং মারধরের হুমকি দিয়ে আসছেন বলে অভিযোগ করা হয়েছে।ভুক্তভোগীর অভিযোগ, প্রায় এক বছর আগে তার বসতবাড়ির বাথরুম ও টিউবওয়েল ভেঙে ফেলা হয়। এরপর থেকে তিনি ও তার পরিবার প্রতিবেশীদের বাড়িতে গিয়ে বাথরুম ব্যবহার ও খাবার পানি সংগ্রহ করতে বাধ্য হচ্ছেন। পরবর্তীতে নিজ জমিতে নতুন করে বাথরুম ও টিউবওয়েল স্থাপনের উদ্যোগ নিলে অভিযুক্তরা বাধা দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, গত ৬ এপ্রিল দুপুরে অভিযুক্তরা বাড়িতে এসে অশালীন ভাষায় গালিগালাজ করে এবং মারধরের উদ্দেশ্যে হামলার চেষ্টা চালায়। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি এগিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।এদিকে, অভিযুক্তদের পক্ষ থেকে ভবিষ্যতেও প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার সালিশের মাধ্যমে মীমাংসার চেষ্টা করা হলেও তা ফলপ্রসূ হয়নি।ভুক্তভোগী শিব্বির আহমদ বলেন, “আমি ও আমার পরিবার বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।”

স্থানীয় বাসিন্দা মোবারক হোসেন ছলিম ও মো. মিছির আলী জানান, তারা একাধিকবার বিরোধ মীমাংসার চেষ্টা করেছেন। তবে উভয় পক্ষের মধ্যে সমঝোতা না হওয়ায় সমস্যা দীর্ঘায়িত হচ্ছে।এ বিষয়ে মাধবপুর থানা-এর সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা