সিলেট বেতারে নাট্যশিল্পী তালিকাভুক্তির জন্য কণ্ঠস্বর পরীক্ষার আবেদন আহ্বান
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৩৬ PM

সিলেট বেতারে নাট্যশিল্পী তালিকাভুক্তির জন্য কণ্ঠস্বর পরীক্ষার আবেদন আহ্বান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ১২:৫৭:০১ AM

সিলেট বেতারে নাট্যশিল্পী তালিকাভুক্তির জন্য কণ্ঠস্বর পরীক্ষার আবেদন আহ্বান

ছবি:সংগৃহীত


বাংলাদেশ বেতার, সিলেট কেন্দ্রে নাট্যশিল্পীদের তালিকাভুক্তির লক্ষ্যে কণ্ঠস্বর পরীক্ষার জন্য আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ৩০ জুন ২০২৬ খ্রি. তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

আবেদনপত্র পরিচালক, বাংলাদেশ বেতার, মিরের ময়দান, সিলেট বরাবর পাঠাতে হবে।

প্রার্থীদের এ-ফোর সাইজের কাগজে স্বহস্তে লিখিত বা কম্পিউটার টাইপকৃত আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত সংযুক্ত করতে হবে।

বার্তা প্রেরক হিসেবে ইফতেখার হোসেন রাজন, সহকারী পরিচালক (অনুষ্ঠান) জানান, আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য ফোন বা ই-মেইলের মাধ্যমে জানা যাবে।

ফোন: ০২-৯৯৭৭০২৩০৬ মোবাইল: ০১৯৭৩৬১৩৩৮৯ ই-মেইল: rdsylhet@betar.gov.bd

জৈন্তা বার্তা/ ওয়াদুদ