মাধবপুরে র‍্যাবের অভিযানে গাঁজাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে ফ তা র
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৪ AM

মাধবপুরে র‍্যাবের অভিযানে গাঁজাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে ফ তা র

জালাল উদ্দিন লস্কর ,মাধবপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ০৫:২২:০৭ PM

মাধবপুরে র‍্যাবের অভিযানে গাঁজাসহ দুই মা দ ক ব্যবসায়ী গ্রে ফ তা র

নিজস্ব


হবিগঞ্জের মাধবপুরে র‍্যাব-৯ এর অভিযানে ২৯ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (৬ মে ) রাত ১টার দিকে মাধবপুর পৌরসভায় ঢাকা-সিলেট মহাসড়কের এ অভিযান পরিচালনা করা হয়। র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি ট্রাকযোগে মাদকদ্রব্য ঢাকার দিকে পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ১টা ৩৫ মিনিটে মহাসড়কে একটি চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় একটি লাল-নীল রঙের ট্রাককে থামানোর সংকেত দিলে ট্রাক থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরবর্তীতে আটক ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী ট্রাকে তল্লাশি চালিয়ে একটি সিমেন্টের বস্তার ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় ট্রাকটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— করিম (৪০), পিতা মৃত শুক্ররা মোল্লা, গ্রাম: নুরুল্যাগঞ্জ এবং মো. মেহেদী হাসান (৩২), পিতা মৃত জহুরুল হক, গ্রাম: বাকভান্ডার, উভয়ই ভুরুঙ্গামারী উপজেলা, কুড়িগ্রাম জেলার বাসিন্দা। র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করছিল বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে তাদেরকে জব্দকৃত আলামতসহ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ:

চার বছরেও চালু হয়নি ওজন পরিমাপক যন্ত্র, ঝুঁকিতে রানীগঞ্জ সেতু-সড়ক
আশ্বাসেও কাটেনি অ/চলাবস্থা, অনড় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা
প্রাথমিক শিক্ষা শিক্ষার সব স্তরের শিকড়- সিসিক প্রশাসক
শিক্ষাকে ধ্বংস করা হয়েছে, পরিবেশ ফিরিয়ে আনতে হবে : এমপি নাসির উদ্দীন আহমেদ
দ্রুত নির্বাচন আয়োজনের আহ্বান
আন্দোলনের মধ্যেই সিকৃবিতে ভিসি বদল
সিলেট দেশের প্রথম প্লাস্টিক দূষণমুক্ত শহর হবে - সিসিক প্রশাসক
উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা