সিলেটের ধোপাগুল থেকে যে কারণে হেলালকে ধরল পুলিশ
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১২ AM

সিলেটের ধোপাগুল থেকে যে কারণে হেলালকে ধরল পুলিশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ০৬:৫৫:৩২ PM

সিলেটের ধোপাগুল থেকে যে কারণে হেলালকে ধরল পুলিশ

সংগৃহিত


সিলেটের ধোপাগুল থেকে ধর্ষণ মামলার প্রধান অভিযুক্ত হেলাল আহমদকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ মে) বিষয়টি জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, মঙ্গলবার  (৫ মে) গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এয়ারর্পোট থানাধীন ধোপাগুল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।হেলাল এয়ারপোর্ট থানার ভবাইরবাড়ি আটকিয়ারী এলাকার শফিকুর রহমানের ছেলে।

তার বিরুদ্ধে এয়ারর্পোট থানায় নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা (নং ০৩/৯০/৩/৫/২৬) রয়েছে বলে জানা গেছে। তাকে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

জৈন্তাবার্তা/সুলতানা



শীর্ষ সংবাদ: