প্রধানমন্ত্রীর পক্ষে শাহজালাল (রহ.) মাজারে গিলাফ ছড়ালেন সিসিক প্রশাসক
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০২:১৩ AM

প্রধানমন্ত্রীর পক্ষে শাহজালাল (রহ.) মাজারে গিলাফ ছড়ালেন সিসিক প্রশাসক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ০৭:২৩:৩৯ PM

প্রধানমন্ত্রীর পক্ষে শাহজালাল (রহ.) মাজারে গিলাফ ছড়ালেন সিসিক প্রশাসক

সংগৃহিত


সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মাজারে গিলাফ ছড়ানো হয়েছে।

বুধবার (৬ মে) বিকেলে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে এই গিলাফ ছড়ান।

গিলাফ ছড়ানোর পর বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়। একই সঙ্গে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মরহুম আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রীর সুস্থতা ও দীর্ঘায়ুও কামনা করা হয়।

এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, পবিত্র ওরস উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গিলাফ পাঠানো হয়েছে এবং তিনি প্রতিনিধি হিসেবে তা মাজারে ছড়িয়েছেন।

তিনি আরও বলেন, দেশের উন্নয়নে সরকারকে সহযোগিতা করা সবার দায়িত্ব। জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার কাজ করছে এবং একটি পরিচ্ছন্ন ও আধুনিক সিলেট গড়ে তুলতে সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।

জৈন্তা বার্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ: