নবীগঞ্জে ১৪৪ ধা*রা অমা*ন্য করে দেয়াল নির্মাণের অভি*যোগ
বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫৯ PM

গ্রামে উত্তে*জনা

নবীগঞ্জে ১৪৪ ধা*রা অমা*ন্য করে দেয়াল নির্মাণের অভি*যোগ

নবীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৫/২০২৬ ০৮:০২:২৬ PM

নবীগঞ্জে ১৪৪ ধা*রা অমা*ন্য করে দেয়াল নির্মাণের অভি*যোগ

ছবি:সংগৃহীত


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে বিরোধপূর্ণ জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। আদালতের জারি করা ১৪৪ ধারা অমান্য করে দেয়াল নির্মাণ ও জমি দখলের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী পক্ষের বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায়, গ্রামের আব্দুল মতিনের ছেলে রাসেল আহমদ ও জুয়েল আহমদ গংদের মালিকানাধীন জমি জোরপূর্বক দখলের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় রাসেল আহমদ বাদী হয়ে একই গ্রামের মৃত আব্দুর রউফের ছেলে দুদু মিয়া গংদের বিরুদ্ধে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গত ২৩ এপ্রিল ২০২৬ তারিখে একটি মামলা (নং ৪০৯/২৬) দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে আদালত বিরোধপূর্ণ জমিতে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পরবর্তীতে নবীগঞ্জ থানার এএসআই হাসান মিয়া উভয় পক্ষকে এ সংক্রান্ত নোটিশ প্রদান করেন।

তবে অভিযোগ রয়েছে, আদালতের নির্দেশনা উপেক্ষা করে বিবাদীপক্ষ গত ৫ মে থেকে ৬ মে পর্যন্ত ২০-২৫ জন শ্রমিক এনে বিরোধপূর্ণ জমিতে দেয়াল নির্মাণের কাজ চালিয়ে যাচ্ছে। বিষয়টি থানা পুলিশকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের।

এ ঘটনায় এলাকায় উভয় পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা আশঙ্কা করছেন, যেকোনো সময় পরিস্থিতি সংঘর্ষে রূপ নিতে পারে।

বাদী রাসেল আহমদ দাবি করেন, সংশ্লিষ্ট জমির পরিমাণ প্রায় ৬২.৭৫ শতাংশ এবং তা তাদের বৈধ মালিকানাধীন। তিনি অভিযোগ করেন, প্রভাবশালী একটি মহল রাজনৈতিক প্রভাব খাটিয়ে জবরদখলের চেষ্টা চালাচ্ছে এবং তাদের পরিবারকে হয়রানি করছে।

অন্যদিকে, এএসআই হাসান মিয়া জানান, তিনি ঘটনাস্থলে গিয়ে আদালতের নির্দেশনা অনুযায়ী উভয় পক্ষকে সতর্ক করেছেন। একটি পক্ষ ১৪৪ ধারা লঙ্ঘন করছে বলে তিনি স্বীকার করলেও স্থায়ীভাবে সেখানে পুলিশ মোতায়েন রাখা সম্ভব নয় বলে জানান।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিষয়টি মীমাংসায় একাধিকবার সামাজিক সালিশের উদ্যোগ নেওয়া হলেও তা ব্যর্থ হয়েছে। অভিযোগ রয়েছে, প্রভাবশালীরা সালিশ প্রক্রিয়াকেও উপেক্ষা করছে।

এ অবস্থায় ভুক্তভোগীরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

শিক্ষার্থীদের মেধা বিকাশে খেলাধুলার বিকল্প নেই - তাহসিনা রুশদীর লুনা এমপি
পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগর গড়ে তুলতে বর্জ্য ব্যবস্থাপনায় মৌলিক পরিবর্তন জরুরি
প্রধানমন্ত্রীর পক্ষে শাহজালাল (রহ.) মাজারে গিলাফ ছড়ালেন সিসিক প্রশাসক
সুনামগঞ্জে অ-গ্নিকাণ্ডে ব্যাপক ক্ষ-তি, নিঃস্ব ছয় পরিবার
সিলেটে ‘হা-নিট্র্যা-প’ চক্রের সদস্য গ্রে-প্তার
সিলেট বিভাগে আজ ব-জ্রবৃষ্টির আভাস
সিলেট বেতারে নাট্যশিল্পী তালিকাভুক্তির জন্য কণ্ঠস্বর পরীক্ষার আবেদন আহ্বান
পাথর কোয়ারি চালুতে সরকারের ইতিবাচক অবস্থান, মিলেছে সবুজ সংকেত
হাওরের ফসল রক্ষায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা: দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী
এক বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল